News71.com
 Bangladesh
 20 Oct 19, 07:25 PM
 58           
 0
 20 Oct 19, 07:25 PM

ভোলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন ।।

ভোলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন ।।

নিউজ ডেস্কঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি (বর্ডার গর্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া হেলিকপ্টারযোগে এক প্লাটুন বিজিবি সদস্য অবতরণ করেছেন সেথানে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ফেসবুকে মহানবী (সা.) ও বিবি ফাতেমাকে নিয়ে ফেসবুকে 'অবমাননাকর মন্তব্যের' অভিযোগে শনিবার সন্ধ্যায় পুলিশ বিপ্লব চন্দ্র নামে এক যুবককে আটক করে। এ ঘটনায় 'অবমাননাকর বক্তব্যের' প্রতিবাদে রোববার সকাল ১১টার দিকে কয়েক হাজার মুসল্লি বোরহানউদ্দিন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। তারা জানায়, এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে চারজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়। নিহত চারজনের মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন