News71.com
 Bangladesh
 20 Oct 19, 11:46 AM
 54           
 0
 20 Oct 19, 11:46 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ।।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ।।

নিউজ ডেস্কঃ ইতিহাস, ঐতিহ্য এবং সংহতির ধারক বাহক পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আজ (২০ অক্টোবর) এই বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুড়িগঙ্গার নদীর তীরে গড়ে ওঠা এক সময়ের পাঠশালাটি ১৮৫৮ সালে ব্রাহ্ম স্কুল হিসেবে যাত্রা শুরু করে। ১৮৭২ সালে জগন্নাথ স্কুল, ১৮৮৪ সালে দ্বিতীয় শ্রেণির কলেজ, ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজ এবং ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অসংখ্য আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় দিবস-২০১৯ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন ভবনসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় এবং ৯টা ১৫ মিনিটে বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে প্রতিষ্ঠা বার্ষিকীর সুসজ্জিত শোভাযাত্রাটি উপাচার্য মহোদয়ের নেতৃত্বে শহীদ মিনার চত্বর হতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রায়সাহেব বাজার মোড় ঘুরে, বাংলাবাজার ওভারব্রিজ হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ বছর ক্যাম্পাসের ৯টি জনপ্রিয় ব্যান্ডদল শিল্পীদের নিয়ে ঝমকালো কনসার্টের আয়োজন করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবসে নাটকসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন