News71.com
 Bangladesh
 19 Oct 19, 07:44 PM
 82           
 0
 19 Oct 19, 07:44 PM

বঙ্গবন্ধুর নামে ১৯৭১টি চারা রোপণ ।।

বঙ্গবন্ধুর নামে ১৯৭১টি চারা রোপণ ।।

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৭১টি তালের চারাগাছ রোপণ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং ফোরাম এটির আয়োজন করে। শনিবার দুপুর ১২ টায় প্রধান অতিথি সাতক্ষীরার এসপি মো. মোস্তাফিজুর রহমান শহরের বাইপাস সড়কের দুই পাশে তালের চারা রোপণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি মো. ইলতুতমিশ, সদর সার্কেল মির্জা সালাউদ্দীন, কমিউনিটি পুলিশিং ফোরাম, সাতক্ষীরার সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান, ডিবির ওসি মহিদুল ইসলাম, সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন