News71.com
 Bangladesh
 19 Oct 19, 07:42 PM
 69           
 0
 19 Oct 19, 07:42 PM

জঙ্গিবাদের ঝুঁকি এখনও কমেনি ।। সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম

জঙ্গিবাদের ঝুঁকি এখনও কমেনি ।। সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম

নিউজ ডেস্কঃ অন্য সব দেশের তুলনায় জঙ্গিবাদ কিছুটা কমলেও দেশে এখনও জঙ্গিবাদের ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার (১৯ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মনিরুল ইসলাম বলেন, সম্প্রতি ধরা পড়া জঙ্গিদের মধ্যে কেউ কেউ আগে থেকেই জড়িত ছিলেন আবার অনেকে নতুন করে জড়িয়ে পড়েছেন। ইন্টারনেটে জঙ্গিবাদের লোভনীয় ও আকর্ষণীয় বেশকিছু প্যাকেজ দিয়ে আকৃষ্ট করা হয়। এন্টিবডিকম অর্থাৎ যার ভেতরে দেশপ্রেম নেই, মানুষের প্রতি দায়িত্ব বোধ নেই, যার ভেতরে টলারেন্স নেই, মতাদর্শের জায়গায় যে খুবই দুর্বল-ভঙ্গুর এবং ডিসিশন নিতে পারছেন না, পাশাপাশি জীবনের যে বাস্তবতা সেটা মেনে নিতে পারছেন না- এই সব তরুণরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। ‘ঢাকা পিস টক’ প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হলেও বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদের ঝুঁকিতে পড়েছে। সহিংস উগ্রবাদ বিরোধী কার্যক্রম একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। উগ্রবাদ দমনে শুধু পুলিশই নয়, পরিবার-সিভিল সোসাইটিসহ সবার সম্মিলিত প্রয়াস থাকতে হবে। সিটিটিসি উগ্রবাদের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করছে, মামলার তদন্ত করছে। পাশাপাশি উগ্রবাদ প্রতিরোধী উদ্যোগ হিসেবে ‘ঢাকা পিস টক’ কাজ করবে বলে জানান মনিরুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন