News71.com
 Bangladesh
 19 Oct 19, 07:40 PM
 60           
 0
 19 Oct 19, 07:40 PM

রাজবাড়ীতে ৪ মণ ইলিশ জব্দ, ৫১ জেলের কারাদণ্ড ।।

রাজবাড়ীতে ৪ মণ ইলিশ জব্দ, ৫১ জেলের কারাদণ্ড ।।

নিউজ ডেস্কঃ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও দৌলতদিয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫১ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ মণ ইলিশ ও ২ লাখ মিটার জাল জব্দ করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫১ জেলেকে আটক করা হয়েছে। পরে দণ্ডবিধির ১৮৭ ধারা মতে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ এবং জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন