News71.com
 Bangladesh
 19 Oct 19, 07:32 PM
 66           
 0
 19 Oct 19, 07:32 PM

জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিল হলো সেই এমপি বুবলির ।।

জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিল হলো সেই এমপি বুবলির ।।

নিউজ ডেস্কঃ উচ্চ শিক্ষার সার্টিফিকেট লাভের আশায় প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়েছেন নরসিংদীতে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের এমপি ও প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলী। তার বিএ পরীক্ষার পরপর ৮টি বিষয়ে প্রক্সি দিয়েছেন অন্য শিক্ষার্থী। গতকাল শুক্রবার শেষ পরীক্ষা দিতে গিয়ে হলে হাতেনাতে ধরা পড়েছেন এক শিক্ষার্থী। এ ঘটনায় এমপি তামান্না নুসরাত বুবলীকে বিএ পরীক্ষা থেকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এমপি ববুলীর এই জালিয়াতির খবরে এলাকায় নিন্দা ও সমালোচনার ঝড় বইছে। স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী ও গাজীপুর আসনের সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। তিনি নরসিংদী পৌরসভার প্রয়াত মেয়র ও সাবেক শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। তার দেবর কামরুজ্জামান কামরুল নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি। অপর দেবর শামীম নেওয়াজ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন