News71.com
 Bangladesh
 19 Oct 19, 07:23 PM
 78           
 0
 19 Oct 19, 07:23 PM

বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামী॥

বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামী॥

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম। নিহত দু’জন হলেন- জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আকলিমা আকতার (৩৮)। ওসি মাজাহারুল ইসলাম জানান, তারা মোমেনবাগ এলাকায় একটি সেমিপাকা ঘরে থাকতেন। ভোরের দিকে স্ত্রী গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে চিৎকার করেন। এসময় স্বামী দ্রুত ছুটে যান তাকে বাঁচাতে। সেসময় স্বামীও বিদ্যুৎস্পৃষ্ট হন। ওসি আরও জানান, পরবর্তীতে সকালে জাহাঙ্গীরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বেলা দেড়টায় আকলিমাও ঢামেক হাসপাতালে নিয়ে যান তার ছেলে। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়রাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানা পুলিশেল এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন