News71.com
 Bangladesh
 19 Oct 19, 11:39 AM
 64           
 0
 19 Oct 19, 11:39 AM

সাদুল্যাপুরে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার ।।

সাদুল্যাপুরে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সাদুল্যাপুরে আবুল কালাম আজাদ নামে মসজিদের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দ দেবত্তর বিলের পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবুল কালাম আজাদ সাদুল্যাপুর উপজেলার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। নিহতের পরিবার জানায়, আবুল কালাম আজাদ শুক্রবার জুম্মার নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরে আসেননি। পরে তাকে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সকালে বিলের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবাহান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এখনো বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন