News71.com
 Bangladesh
 18 Oct 19, 11:04 PM
 181           
 0
 18 Oct 19, 11:04 PM

৩৬ বিসিএস পুলিশের সভাপতি ইমরুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ।।

৩৬ বিসিএস পুলিশের সভাপতি ইমরুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ।।

নিউজ ডেস্কঃ ৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এএসপি মোহাম্মদ ইমরুল ও সাধারণ সম্পাদক পদে এএসপি এম রাকিবুল হাসান ভূঞা নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর ইস্কাটনে পুলিশ অফিসার্স কনভেনশন হলে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের উপস্থিতিতে ও সবার সম্মতিতে এ কমিটি গঠিত হয়। সভাপতি মোহাম্মদ ইমরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার নিজ জেলা গোপালগঞ্জ, বর্তমানে তিনি শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসেবে শরীয়তপুর জেলায় কর্মরত আছেন। সাধারণ সম্পাদক এম. রাকিবুল হাসান ভূঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন। তার নিজ জেলা কিশোরগঞ্জ, বর্তমানে তিনি শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার হিসাবে ব্রাহ্মণবাড়ীয়া জেলায় কর্মরত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন