News71.com
 Bangladesh
 18 Oct 19, 02:09 PM
 83           
 0
 18 Oct 19, 02:09 PM

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন ।।

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন ।।

নিউজ ডেস্কঃ তাজরিন ফ্যাশন লিমিটেডে আগুনে পুড়ে আহত শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং ১১৩ জন শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বাহরানে সুলতান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক নেতা মো. মোস্তফা, মো. শামীম, জরিনা খাতুনসহ আরও অনেকে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বহু ধর্না দিয়েও তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এছাড়া ১১৩ শ্রমিক হত্যাকারী মালিককেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। তাই অবিলম্বে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও হত্যাকারীদের বিচার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন