News71.com
 Bangladesh
 18 Oct 19, 01:56 PM
 59           
 0
 18 Oct 19, 01:56 PM

যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২॥

যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় নারীসহ নিহত ২॥

নিউজ ডেস্কঃ যশোর-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় নারীসহ দুই পথচারী নিহত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) মহাসড়কের রাজঘাট জাফরপুর এলাকায় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন-জেলার অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামের গোলাম রব্বানী (৭৫) ও দত্তগাতি গ্রামের জোছনা বেগম (৩৫)। নওয়াপাড়া হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক জানান, সকালে ঢাকা থেকে খুলনাগামী প্রিন্স পরিবহনের একটি গাড়ি জাফরপুর এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি পথচারী গোলাম রব্বানী ও জোছনা বেগমকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান। তবে বাসের যাত্রীরা কেউ গুরুতর আহত হননি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন