News71.com
 Bangladesh
 17 Oct 19, 10:40 PM
 116           
 0
 17 Oct 19, 10:40 PM

শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আমরণ অনশন স্থগিত ।।

শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আমরণ অনশন স্থগিত ।।

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী ২০ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টায় ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। রোববার পর্যন্ত ফেডারেশন ঘোষিত আমরণ অনশন কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়া হলে শুক্রবার থেকে আমরণ অনশন পালন করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন