News71.com
 Bangladesh
 17 Oct 19, 07:13 PM
 61           
 0
 17 Oct 19, 07:13 PM

লক্ষ্মীপুরে বৃদ্ধার বস্তা বন্দী লাশ উদ্ধার ।।

লক্ষ্মীপুরে বৃদ্ধার বস্তা বন্দী লাশ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে সাবেক এক পুলিশ সদস্যের বৃদ্ধা স্ত্রীর বস্তা বন্দী লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের মন্সী বাড়ির সুপারী বাগান থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা মাফুজা খাতুন (৭০) যশোর থানা থেকে পুলিশের কনস্টেবল পদ থেকে অবসরপ্রাপ্ত মৃত বাহার উল্যার স্ত্রী তিনি। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, একটি সুপারির বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায় বলে জানান তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন