News71.com
 Bangladesh
 17 Oct 19, 07:11 PM
 49           
 0
 17 Oct 19, 07:11 PM

ফাহাদ হত্যা ।। ফের তিন দিনের রিমান্ডে তানভীর

ফাহাদ হত্যা ।। ফের তিন দিনের রিমান্ডে তানভীর

নিউজ ডেস্কঃ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় দ্বিতীয় দফায় খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীরকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এই রিমান্ড মঞ্জুর করেন। গত ৮ অক্টোবর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে ১৩ অক্টোবর রিমান্ড চলাকালে তাকে কারাগারে পাঠান আদালত। এরপর ১৫ অক্টোবর তানভীরের ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির লালবাগ জোনের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালত দ্বিতীয় দফায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। চলতি মাসের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এই ঘটনায় পরদিন নিহত ফাহাদের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন