News71.com
 Bangladesh
 17 Oct 19, 07:08 PM
 61           
 0
 17 Oct 19, 07:08 PM

ধামরাইয়ে বউমার অত্যাচারে শাশুড়ির আত্মহত্যা ।।

ধামরাইয়ে বউমার অত্যাচারে শাশুড়ির আত্মহত্যা ।।

নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে ছেলের বউয়ের অত্যাচারে রতনা রানী নামে এক নারী নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে খবর পেয়ে কাওয়ালীপাড়ার তদন্ত কেন্দ্রের পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রাবরাবন গ্রামে এই নারীর ঝুলন্ত লাশ তার নিজ কক্ষে থেকে উদ্ধার করা হয়। নিহত রতনা রানী (৪০) ধামরাই উপজেলার রাবরাবন গ্রামের সন্তুষের স্ত্রী। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়. রতনা রানী তার ছেলের বউয়ের সাথে প্রায় ঝগড়া লাগে। কিন্তু আজ সকালে শাশুড়ি নাতিকে কোলে নিতে গেলে ছেলের বউ তা বাধা দেয়। তাই নিয়ে সংসারে চলে ঝগড়া। আজ সকাল বেলা ঘরের ভিতরে গিয়ে সবার অজান্তে ঘরে গিয়ে আড়ার সাথে ফাঁস দেন। একপর্যায়ে বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে দেখে ঘরে ঝুলন্ত আবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহত রতনা রানীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু এই নিয়ে ওই গ্রামের মাতাব্বরেরা ঘটনা মীমাংসা করা জন্য পাঁয়তারা করতেছে বলে এলাকাবাসী জানায়। এই ব্যাপারে কাওয়ালীপাড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-রিদর্শক (এস আই) পান্নু মিয়া বলেন, নিহত রতনা রানীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন