News71.com
 Bangladesh
 17 Oct 19, 07:07 PM
 51           
 0
 17 Oct 19, 07:07 PM

গ্রামীণফোনের কাছে ১২৫৮০ কোটি টাকা আদায়ের ওপর ২ মাসের নিষেধাজ্ঞা ।।

গ্রামীণফোনের কাছে ১২৫৮০ কোটি টাকা আদায়ের ওপর ২ মাসের নিষেধাজ্ঞা ।।

নিউজ ডেস্কঃ গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা বিটিআরসির দাবি আদায়ের ওপর ২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আগামী ৫ নভেম্বর আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই আদেশ দেন। প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। এই চিঠির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গ্রামীণফোন নিম্ন আদালতে একটি মামলা করে। এরপর গত ২৮ আগস্ট নিম্ন আদালত গ্রামীণের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন না মঞ্জুর করেন। পরে এ নিয়ে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন। যার গ্রহণযোগ্যতার ওপর আজ (বৃহস্পতিবার) এই শুনানি হয়। গ্রামীণফোনের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন, শরীফ ভূঁইয়া ও তানিম হোসেইন। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। আইনজীবী শরীফ ভূঁইয়া বলেন, হাইকোর্ট বিটিআরসির ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন। ফলে এই সময়ে ওই অর্থ আদায় করা যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন