
নিউজ ডেস্কঃ পদ্মা সেতুর জন্য অধিগ্রহণ করা অতিরিক্ত জায়গায় দুধ ও মাংস উৎপাদনে গবাদি প্রাণীর প্রজনন ও জাত উন্নয়ন মিলিটারি ফার্ম প্রতিষ্ঠা করা হচ্ছে। সেনাবাহিনী তত্ত্বাবধানে এই ফার্ম পরিচালিত হবে। এ কাজের জন্য সেনাবাহিনীকে ২১৫৬ একর জমি ছেড়ে দেওয়া হবে। আগামী সপ্তাহে এ উপলক্ষে সেনাবাহিনীর সাথে সেতু বিভাগের একটি এমওই চুক্তি স্বাক্ষরিত হবে। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ১ এর ভিজিটর সেন্টারে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, এটি প্রতিষ্ঠা করা হবে জাজিরা প্রান্তে। এটি প্রতিষ্ঠিত হলে দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে। অপ্রয়োজনীয় জমি পতিত না রেখে দেশের আর্থ-সামাজিক ও আর্থিক সম্ভাবনার জন্য এ জমিতে আধুনিক উন্নতমানের মিলিটারি ফার্ম গড়ে তোলা হবে।