News71.com
 Bangladesh
 17 Oct 19, 07:05 PM
 64           
 0
 17 Oct 19, 07:05 PM

৯০ ভাগ শিল্প-ব্যবসা এসএমই খাতের আওতাভুক্ত ।।

৯০ ভাগ শিল্প-ব্যবসা এসএমই খাতের আওতাভুক্ত ।।

নিউজ ডেস্কঃ বর্তমানে দেশের শতকরা ৯০ ভাগ শিল্প ও ব্যবসা এসএমই খাতের আওতাভুক্ত বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন পরিচালিত ওমেন্স এন্টারপ্রেনার ইন এসএমই বাংলাদেশ পার্সপেক্টিভ ২০১৭ শীর্ষক গবেষণা লব্ধ তথ্য ও পর্যবেক্ষণ অবহিতকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশের শতকরা ৯০ ভাগ শিল্প ও ব্যবসা এসএমই খাতের আওতাভুক্ত। খাতটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করে। মোট শিল্প কর্মসংস্থানের শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ সৃষ্টি হচ্ছে এসএমই খাত থেকে। এসএমই খাতে মোট অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার শতকরা ৩০ থেকে ৩৫ ভাগ যোগান দিয়ে থাকে। প্রতিবেদনে বলা হয়, সারাদেশের ১৫১০ জন নারী উদ্যোক্তার ওপর এ গবেষণা পরিচালনা হয়েছে। গবেষণায় দেখা গেছে, বর্তমানে ব্যবসায় শিক্ষিত নারীদের অংশগ্রহণ বাড়ছে। সামাজিকভাবে পিছিয়ে যাওয়া নারীরা ব্যবসাবান্ধব নীতির কারণে শিল্পায়ন ও ব্যবসায় সম্পৃক্ত হচ্ছেন। তথ্য প্রযুক্তির ব্যবহারেও নারী উদ্যোক্তারা এগিয়ে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন