News71.com
 Bangladesh
 17 Oct 19, 11:33 AM
 68           
 0
 17 Oct 19, 11:33 AM

মানহানির মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ।।

মানহানির মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ।।

নিউজ ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত এবং দেশের মানচিত্র ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর)। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। গত ১ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতাল ভর্তি থাকায় তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে ১৭ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। গত ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকী মানহানির এ মামলা করেন। ২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার পুলিশ কর্মকর্তা মশিউর রহমান মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে রাজাকার আলবদর নেতাদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়িতে ও গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা ও মানচিত্র তুলে দেন খালেদা জিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন