News71.com
 Bangladesh
 17 Oct 19, 11:22 AM
 64           
 0
 17 Oct 19, 11:22 AM

কেন্দ্রীয় সন্মেলন ইস্যুতে ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন যুবলীগ নেতারা॥

কেন্দ্রীয় সন্মেলন ইস্যুতে ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন যুবলীগ নেতারা॥

নিউজ ডেস্কঃ আসন্ন সম্মেলনের বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার (২০ অক্টোবর) গণভবনে দেখা করতে যাবেন যুবলীগ নেতারা। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। হারুনুর রশীদ জানান, যুবলীগের সম্মেলন এবং সম্মেলনে যুবলীগ চেয়ারম্যানের ভূমিকার বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চাওয়া হয়েছে। এসব বিষয়ে আলোচনার জন্য রোববার সন্ধ্যায় নেতাদের গণভবনে ডেকেছেন তিনি। সে সময় সব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। প্রসঙ্গত, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সংগঠনে থাকতে পারবেন কিনা, সেই বিষয়ে বিভিন্ন মতামত দেখা দিয়েছে। ১১ অক্টোবর যুবলীগের সভাপতিমণ্ডলীর সভা চেয়ারম্যানকে ছাড়াই অনুষ্ঠিত হয়। আগামী ২৩ নভেম্বর দলটির সম্মেলন হওয়ার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন