News71.com
 Bangladesh
 17 Oct 19, 11:16 AM
 49           
 0
 17 Oct 19, 11:16 AM

কপিরাইট ইস্যুতে বন্ধ করা হয়েছে ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেসবুক পেজ॥

কপিরাইট ইস্যুতে বন্ধ করা হয়েছে ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়ার ফেসবুক পেজ॥

নিউজ ডেস্কঃ বুধবার (১৬ অক্টোবর) রাত থেকেই গুঞ্জন উঠে হ্যাক হয়েছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল জামাল ভূঁইয়ার ফেসবুক পেজ। একই সাথে ফেসবুকে পাওয়া যাচ্ছিলো না ফুটবলার সাদের পেজটিও। তবে ফুটবলার জামাল ভূঁইয়ার সাথে এ ব্যাপারে যোগাযোগ করা না গেলেও অনলাইন নিরাপত্তামূলক ফেসবুক পেইজ 'সাইবার ৭১' নিশ্চিত করেছে হ্যাক হয় নি জামাল ভূঁইয়া ও সাদের ফেসবুক পেজ বা আইডি। কপিরাইট ইস্যুতে আপাতত বন্ধ রাখা হয়েছে এ দুজনের ফেসবুক পেজ। সাইবার ৭১ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, জামাল ভুইয়াবা সাদ এর ফেসবুক পেজ হ্যাক হয়নি। মঙ্গলবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচের কিছু ভিডিও ফুটেজ তাদের পেজে আপলোড করা হয়েছিলো। স্বত্বাধিকার হিসেবে ফুটেজগুলো স্টার স্পোর্টসের ছিলো। মূলত এ কারনেই কপিরাইট ইস্যুতে তাদের পেজ আন-পাবলিশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন