News71.com
 Bangladesh
 16 Oct 19, 09:49 PM
 73           
 0
 16 Oct 19, 09:49 PM

কর্মচারীদের ভয়ে হাজী দানেশের ৯ শিক্ষকের থানায় জিডি ।।

কর্মচারীদের ভয়ে হাজী দানেশের ৯ শিক্ষকের থানায় জিডি ।।

নিউজ ডেস্কঃ উচ্ছৃঙ্খল কিছু কর্মচারীর ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টরসহ প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা নয়জন শিক্ষক। মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় তারা এই জিডি করেন। ওই শিক্ষকরা অভিযোগ করেন, দিনাজপুর শহরে বসবাসকারী হাবিপ্রবির ২/৩ জন উচ্ছৃঙ্খল কর্মচারী বিভিন্ন সময়ে হাবিপ্রবিতে প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কুরুচিপূর্ণভাবে ব্যঙ্গ-বিদ্রুপ করে থাকেন এবং তাদের সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকেন। জিডিতে তারা আরও উল্লেখ করেছেন, সম্প্রতি তারা গোপন সূত্রে জানতে পেরেছেন, ওই কর্মচারীরা হাবিপ্রবি প্রশাসনকে সহায়তাকারী শিক্ষকদের দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানিত করার পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে তারা জীবনের নিরাপত্তা নিয়ে বেশ শঙ্কিত। জিডির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. খালেদ হোসেন বলেন, আমাদের ক্ষতি করার জন্য কয়েকজন কর্মচারী চেষ্টা করছেন- এমন তথ্য আছে। আমরা বর্তমানে নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম জিডির বিষয় নিশ্চিত করে জানান, হাবিপ্রবির প্রশাসনিক দায়িত্বে থাকা নয়জন শিক্ষক থানায় একটি জিডি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন