
নিউজ ডেস্কঃ প্রাইভেট পড়ে নির্জন বাগানের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে অপরিচিত এক যুবক মুখ চেপে ধর্ষণ করে ১০ম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে(১৫) ধর্ষন করে অচেনা এক ব্যক্তি । বিষয়টি বাড়ি গিয়ে বলার পর অভিযুক্ত ধর্ষকের কুলকিনারা করতে পারছিলেন না কেউ। অবশেষে ৬দিন পর অভিযুক্ত ধর্ষককে বাজারে দেখে তাকে জনগণের কাছে ধরিয়ে দেয় ঐ মাদ্রাসাছাত্রী। স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই ছাত্রী। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। ঘটনার ৬দিন পর গত মঙ্গলবার বিকেলে ধর্ষককে দেখে তাকে চিনে ফেলে ওই ছাত্রী। এ সময় সে তার স্বজনদের জানালে স্থানীয়দের সহায়তায় ওই যুবককে ধরে ফেলেন তারা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
অভিযুক্তের নাম মো. মনির সরদার(৩৭)। পেশায় শ্রমিক মনির এলাকায় বখাটে হিসেবে পরিচিত। মেহেন্দিগঞ্জে থানার ওসি আবিদুর রহমান জানান, গণপিটুনীতে মনির গুরুতর আহত হয়েছে। তাকে পুলিশ পাহাড়ায় মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে একমাত্র মনিরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছে। মনির সুস্থ হলে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।