News71.com
 Bangladesh
 16 Oct 19, 07:31 PM
 56           
 0
 16 Oct 19, 07:31 PM

ঘুষের টাকাসহ জামালপুর হাসপাতালের অফিস সহকারী আটক ।।

ঘুষের টাকাসহ জামালপুর হাসপাতালের অফিস সহকারী আটক ।।

নিউজ ডেস্কঃ জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় ১ লাখ ৩৩ হাজার টাকাসহ অফিস সহকারী গোলাম মোস্তফা খোকনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানসহ দুদকের একটি দল জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক গোলাম মোস্তফা জামালপুর সদর উপজেলার নরুন্দি মিরাপুর গ্রামের কাজী আব্দুস সালামের ছেলে। মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের ২৪ জন নার্সের বিনোদন ভাতার আবেদন আটকে রেখে অফিস সহকারী গোলাম মোস্তফা নার্সদের কাছে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে ৩৬ হাজার টাকা ঘুষ দাবি করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ওই ৩৬ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাসপাতালের অফিস সহকারী গোলাম মোস্তফা খোকনকে আটক করা হয়। পরে তার পকেট থেকে ২৭ হাজার ৩২ টাকা ও আলমারি থেকে ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা উদ্ধার করে দুদক। এছাড়াও আটক হওয়া গোলাম মোস্তফার বিরুদ্ধ বেতন বিলের চেক, মাতৃত্বকালীন ছুটির আবেদন আটকে রেখে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন