News71.com
 Bangladesh
 16 Oct 19, 06:13 PM
 86           
 0
 16 Oct 19, 06:13 PM

ঢাবির কার্জন হল থেকে চা বিক্রেতার লাশ উদ্ধার ।।

ঢাবির কার্জন হল থেকে  চা বিক্রেতার লাশ উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের ভিতর থেকে এক মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। হলের ভিতর জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত দেহটি পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম সেলিম হাওলাদার (৪০)। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। বুধবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ‘সেলিম হাওলাদার ঢাবি ক্যাম্পাসের ভিতরে চা বিক্রি করতো। মরদেহটি রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল। ’ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে গভীর তদন্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানা গেছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সেলিম নামে লোকটি কার্জন হলে চায়ের দোকানে কাজ করতো। সকালে তার মরদেহ কার্জন হলে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তার মরদেহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন