News71.com
 Bangladesh
 15 Oct 19, 07:11 PM
 76           
 0
 15 Oct 19, 07:11 PM

রাজবাড়িতে আ'লীগের সন্মেলনে সংঘর্ষের জের॥ গোয়ালন্দ যুবলীগ নেতাসহ আটক ৩

রাজবাড়িতে আ'লীগের সন্মেলনে সংঘর্ষের জের॥ গোয়ালন্দ যুবলীগ নেতাসহ আটক ৩

নিউজ ডেস্কঃ র‍্যাবের হাতে আটক হয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলসহ তিন জন। আটককৃতদের ফরিদপুর র্যা ব ৮ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, গতকাল সোমবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম স্যাটালাইট স্কুল প্রাঙ্গণে ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলাকালে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী এবং বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ১১ জন আহত হয়। আহতদের মধ্যে ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মোবারক মোল্লার ছেলে রেজাউল করিম মোল্লা ওরফে আবু ডাক্তার নিহত হন।

আজ মঙ্গলবার দুপুরে দেবগ্রামের কুমড়াকান্দিতে নিহত আবু ডাক্তারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, ওই জানাজা অনুষ্ঠানে জেলার গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলও অংশগ্রহণ করেন। জানাজা শেষে তারা আবু ডাক্তারের মরদেহ দাফনের কাজে ব্যস্ত হওয়াকালীন সময়ে র্যা ব সদস্যরা নজরুল ইসলাম মণ্ডলকে আটক করে নিয়ে যায়। তা কেন তাকে আটক করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন