News71.com
 Bangladesh
 15 Oct 19, 07:02 PM
 78           
 0
 15 Oct 19, 07:02 PM

টঙ্গীতে বাসচাপায় কলেজছাত্র নিহত ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ  

টঙ্গীতে বাসচাপায় কলেজছাত্র নিহত ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ   

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় বাসচাপায় হাবিবুর রহমান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। হাবিবুর রহমান নোয়াখালীর সেনবাগ থানার বাতানিয়ার এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি টঙ্গী সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং পরিবারের সঙ্গে টঙ্গীর মিলগেট এলাকায় থাকতেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে টঙ্গীর মিলগেট এলাকা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর খবর পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষার্থীরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে কলেজে যাওয়ার পথে টঙ্গীর মিলগেট এলাকায় বাসচাপায় গুরুতর আহত হয় হাবিবুর রহমান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে হাবিবুর রহমান মারা যায়। তার মৃত্যুর খবর পেয়ে সহপাঠিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ওই সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) কাজি নেওয়াজ জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন