News71.com
 Bangladesh
 15 Oct 19, 05:53 PM
 70           
 0
 15 Oct 19, 05:53 PM

নতুন করে গ্যাস সংযোগের দিন শেষ ।। প্রধানমন্ত্রী

নতুন করে গ্যাস সংযোগের দিন শেষ ।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ গ্যাস সংযোগের দিন শেষের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাড়ি ঘর এমনকি সরকারি আবাসিক ভবনেও গ্যাস সংযোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। সেই সাথে ধীরে ধীরে সিলিন্ডার গ্যাস ব্যবহারে মানুষকে অভ্যস্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নতুন বাড়ি-ঘর করবে, কিন্তু গ্যাস সংযোগের জন্য বসে আছে, ইটস নট রাইট। গ্যাস সংযোগ আপনারা আগামীতে পাবেন না, এটা ধরে নেন। আমরা সিলিন্ডারে যাচ্ছি, এখান থেকে আর বোধহয় ফেরার পথ নেই। আমরা সিলিন্ডারে যাবই যাব। সুতরাং সিলিন্ডার ব্যবহারে যাতে লোকজন উৎসাহী হয়, এটা আমাদের দেখতে হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন