News71.com
 Bangladesh
 15 Oct 19, 01:36 PM
 73           
 0
 15 Oct 19, 01:36 PM

তীব্র স্রোতে পদ্মা-যমুনায় ফেরি চলাচল ব্যাহত॥পারের অপেক্ষায় শতশত যানবাহন

তীব্র স্রোতে পদ্মা-যমুনায় ফেরি চলাচল ব্যাহত॥পারের অপেক্ষায় শতশত যানবাহন

নিউজ ডেস্কঃ পদ্মায় তীব্র স্রোত থাকায় শিমুলিয়া-কাঠালবাড়ী ঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সে কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের বেশি চাপ পড়েছে। অতিরিক্ত যানবাহনের কারণে এ রুটে দীর্ঘযানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে যাত্রী ও চালকরা দুর্ভোগ পোহাচ্ছে। এদিকে, পদ্মায় প্রবল স্রোত থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচলে সময় লাগছে প্রায় দ্বিগুণ। স্রোতের প্রতিকূলে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তারপরও সৃষ্টি হচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। পাটুরিয়া ঘাটে শতশত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের এজিএম জিল্লুর রহমান জানান, ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে ১৬ টি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পদ্মা-যমুনায় তীব্র স্রোতের কারণে দ্বিগুণ সময় লাগছে। এতে ট্রিপ সংখ্যাও কমে গেছে। অপরদিকে, বেশ কিছুদিন ধরে শিমুলিয়া-কাঠালবাড়ী ঘাটে ফেরি চলাচল ব্যহত হওয়ার ফলে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন