News71.com
 Bangladesh
 15 Oct 19, 11:56 AM
 803           
 0
 15 Oct 19, 11:56 AM

‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ অ্যাওয়ার্ড-২০১৯’ পেল আর্টল্যান্ড

‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ অ্যাওয়ার্ড-২০১৯’ পেল আর্টল্যান্ড

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ অ্যাওয়ার্ড-২০১৯’। যেখানে পুরষ্কৃত হয়েছে ্ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান আর্টল্যান্ড ।
রাজধানীর পাঁচ তারকা হোটেল "লা মেরিডিয়ানে" আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উপ-প্রধান জোয়ান ওয়েঙ্গার। বাংলাদেশের ওয়েডিং ইন্ডাস্ট্রির প্রসারের জন্য প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়েছে। রূপচর্চা, বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ও বিয়ের ছবি শিল্পের দেশীয় উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে প্রতি বছরই এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে জানিয়েছেন উদ্যোক্তারা।

একদল জুরি রূপচর্চা, বিয়ের সাজ-সজ্জা এবং বিয়ের ছবি বিষয়ক মনোনয়নে অংশগ্রণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করেন৷ জুরি দলে ছিলেন প্রখ্যাত প্রসাধন শিল্পী ফারজানা শাকিল, কাজী আইসিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব, দ্য ডেইলি ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, দ্য ডেইলি নিউ এজ-এর ফিচার সম্পাদক কনকা করিম, প্রখ্যাত ফটো সাংবাদিক দীন মোহাম্মদ শিবলি, আইস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক নওশিন খায়ের এবং আইস টু ম্যাগাজিনের ফ্যাশন সম্পাদক গৌতম সাহা।
ওয়েডিং ফটোগ্রাফি ক্যাটাগরিতে " Best Photography Service" এর জন্য জুরি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর্টল্যান্ড ফটোগ্রাফি কে ।

আর্টল্যান্ড এর চেয়ারম্যান সুফিয়ান চোঁধুরি জানান "২০১২ সাল থেকে ঢাকা ও চট্টগ্রাম এ সেবা প্রদান করে যাওয়া আর্টল্যান্ড এর বর্তমানে Photography, Cinematography, Editing, Management, Marketing, Accounts - ছয়টা বিভাগে প্রায় নব্বই জনের বেশী মানুষ - দিন রাত নিজের পরিবার সব কিছু উপেক্ষা করে কাজ করেই যেতে থাকলো।পরিশ্রমের ফল হিসাবে পেলাম আর্টল্যান্ড থেকে সেবা গ্রহনকারী ঌ হাজারেরও বেশী client দের আবেগ, শ্রদ্ধা আর হাসিমুখ, পেলাম আর্টল্যান্ড এর প্রতি মানুষের বিশ্বাস। আর আজ পেলাম আমাদের এই নিরলস সেবার "স্বীকৃতি" - ICE Today আয়োজিত Best in The Wedding Industry Award 2019 থেকে - award for "BEST PHOTOGRAPHY SERVICE"।

আর্টল্যান্ড এর ম্যানেজিং ডিরেক্টর ফাইসাল জিকো জানান "বিয়ে শুধু দুটো মানুষের বন্ধন না, দুটো পরিবারের বন্ধন! আর আমরা নিজেদের ভাগ্যবান মনে করি কারণ শত শত পরিবার তাঁদের এই ভালবাসার বন্ধনের স্মৃতি গুলো ক্যামেরায় বন্দী করে রাখার গুরু দায়িত্বটি আমাদের উপর ছেড়ে দেন"। আর্টল্যান্ড এর ডিরেক্টর তাহমীদ আহমেদ বারীর কাছে Wedding Photography হল সেই সুন্দর এমন সুযোগ যার মাধ্যমে প্রতিভার বিকাশ হয় এবং একটি দম্পতির গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখা যায়।তার মতে এটি একটি শিল্প তবে এই শিল্পর মাধ্যমে মানুষ এর খুব কাছে আসা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন