News71.com
 Bangladesh
 14 Oct 19, 10:07 PM
 86           
 0
 14 Oct 19, 10:07 PM

জামালপুরে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার ॥

জামালপুরে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার ॥

নিউজ ডেস্কঃ জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বানিকুঞ্জ এলাকায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে(১৪) নিজের বাবা কর্তৃক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে। পরে পুলিশ অভিযুক্ত বাবা মনিরুজ্জামান মিন্টু ডাক্তারকে গ্রেফতার করে সোমবার কোর্টে সোপর্দ করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর মঙ্গলবার সকালে বাড়িতে একা পেয়ে ঐ শিক্ষার্থীকে বাবা মিন্টু ডাক্তার ধর্ষণের চেষ্টা করে। এসময় মিন্টু তার মেয়েকে এই ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।


এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার ও বৃহস্পতিবার রাতে ওই শিক্ষার্থী পড়াশোনা করা অবস্থায় মিন্টু অশ্লীল ও আপত্তিকর ভাষায় চিঠি লিখে রেখে যায়। পরে ভিকটিম বিষয়টি তার মা আফরোজা বেগম ও ভাই আসিফকে জানায়। তারা পরামর্শ করে গত রবিবার মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা সুমন চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর রবিবার রাতে নিজ বাড়ি থেকে মিন্টু ডাক্তারকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে জামালপুর কোর্টে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন