News71.com
 Bangladesh
 14 Oct 19, 09:57 PM
 92           
 0
 14 Oct 19, 09:57 PM

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের স্থান নেই॥ যুগ্ম সাধারন সম্পাদক নানক

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের স্থান নেই॥ যুগ্ম সাধারন সম্পাদক নানক

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, শেখ হাসিনা দেশে নয় সারাবিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিন তিনবার যে দল ক্ষমতায় থাকে সে দলে কিছু অসাধু মানুষ ঢুকে পড়েছে; যারা দলের বহিরাগত। কোনো দিন দল করেনি অথচ দলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে তাদের খুঁজে বের করতে হবে। তাদের আওয়ামী লীগে কোনো স্থান হবে না। তারা যত বড় রথি-মহারথী হোক না কেন রেহাই পাবে না। সোমবার দুপুরে রংপুর টাউন হলে আ.লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় মাঠ পর্যায়ের ত্যাগী নেতা কর্মীদের খুজে খুজে বের করে জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নসহ প্রতিটি কমিটিতে জায়গায় করে দেওয়ার নির্দেশ দেন জাঙ্গীর কবির নানক।


এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদের হুইপ ইকবালুর রহিম, সাবেক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড.রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ। প্রতিনিধি সভায় রংপুর বিভাগের ৯ রাজনৈতিক জেলা-উপজেলা সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেলর কবর জিয়ারত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন