News71.com
 Bangladesh
 14 Oct 19, 01:47 PM
 93           
 0
 14 Oct 19, 01:47 PM

কুয়াশার ঠান্ডা ভাবে আগাম শীত এলো দেশের উত্তরাঞ্চলে ।।

কুয়াশার ঠান্ডা ভাবে আগাম শীত এলো দেশের উত্তরাঞ্চলে ।।

নিউজ ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলে ভোরে ঘাসে শিশির বিন্দুর ঝিলিক জানিয়ে যাচ্ছে শীত এসে গেছে। জেলা অবহাওয়া অধিদপ্তর বলছে, প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে এ জেলায় শীতের আগমন ঘটলেও এবার আশ্বিন মাসের শেষ ভাগেই হালকা শীত অনুভূত হতে শুরু করেছে। তবে আবহাওয়া গত বছরের চেয়ে এবার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন রংপুর আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া বিদ মোস্তাফিজার রহমান। তিনি বলেন, হিমালয় কাছে হওয়ার এ অঞ্চলের আগাম শীত শুরু হয়। এখন দিনে তাপের শোষণ হয়, সে কারণে দিনে বেশি গরম অনুভূত হয়। আর সন্ধ্যার পর থেকে তাপের বিকরণ হওয়ার সাথে শীত পড়া শুরু করে, এ কারণে রাতে ঠাণ্ডা অনুভব হয়। তবে ডিসেম্বর থেকে ঠাণ্ডা বাড়তে পারে বলে জানান মোস্তাফিজার। এদিকে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে এ বছর একটু আগেভাগেই শীত শীত অনুভব হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। তারা জানান, এখন ভোরে দিকে হালকা কুয়াশা থাকে; ফলে মহাসড়কে বাস ও ট্রাকগুলোকে হেডলাইট চালিয়ে চলাচল করতে হয়। শীত শীত অনুভূত হওয়ায় অনেকেই গরম কাপড় পড়ে কাজে বের হচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন