
নিউজ ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় ‘মুক্তিযুদ্ধ কর্নার’র উদ্বোধন করা হয়েছে। গত ৭ অক্টোবর প্রধান কার্যালয়ের নিচতলায় এ কর্ণার উদ্বোধন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মো. ইনামুল বারী। রোববার (১৩ অক্টোবর) বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক ‘মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধনকালে বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল মো. ইনামুল বারী বলেন, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। সবার জন্য উন্মুক্ত এ মুক্তিযুদ্ধ কর্নার থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, সিডি ও অন্যান্য প্রকাশনাসামগ্রী দেয়া ও নেওয়ার ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালক ও ঊর্ধতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।