News71.com
 Bangladesh
 14 Oct 19, 11:05 AM
 61           
 0
 14 Oct 19, 11:05 AM

বিনা কারণে শ্রমিক ছাঁটাই করলে ব্যবস্থা॥ শ্রম প্রতিমন্ত্রী

বিনা কারণে শ্রমিক ছাঁটাই করলে ব্যবস্থা॥ শ্রম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, কোনো পোশাক কারখানার মালিকরা যদি বিনা কারণে শ্রমিক ছাঁটাই করে এবং বেতন না দিয়ে কারখানা থেকে বের করে দেয়, তাহলে সেই সব মালিকের বিরুদ্ধে শ্রম আইনে ব্যবস্থা নেওয়া হবে। রোববার (১৩ অক্টোবর) সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীতে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, মালিক শ্রমিকের মধ্যে ঐক্য না থাকলে পোশাক কারখানায় উৎপাদন ব্যহত হয়। এর জন্য শ্রমিক ও মালিকদের মধ্য ঐক্য গড়ে তুলতে হবে৷ তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। এই সরকারের সময় শ্রমিকদের ২২শ টাকা থেকে আট হাজার টাকা বেতন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করার পরে দেশ বিরোধীরা মাথাচারা দিয়ে উঠেছিলো। বর্তমানে দেশে দুর্নীতি বিরোধী অভিযান চলছে। দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন