News71.com
 Bangladesh
 14 Oct 19, 10:58 AM
 76           
 0
 14 Oct 19, 10:58 AM

রাজধানীতে পুলিশের উপর হামলার ঘটনায় জেএমবির ২ সদস্য আটক॥

রাজধানীতে পুলিশের উপর হামলার ঘটনায় জেএমবির ২ সদস্য আটক॥

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।রোববার (১৩ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, সম্প্রতি রাজধানীর গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশের উপর বোমা হামলার ঘটনার সংশ্লিষ্টতায় নব্য জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে। বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন