News71.com
 Bangladesh
 14 Oct 19, 10:35 AM
 67           
 0
 14 Oct 19, 10:35 AM

জাতীয় ঐক্যফ্রন্টের শোক র‌্যালিতে পুলিশের বাধা॥

জাতীয় ঐক্যফ্রন্টের শোক র‌্যালিতে পুলিশের বাধা॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত শোক র‌্যালিতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে শোকর‌্যালি বের করলে প্রেস ক্লাবের সামনেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ঐক্যফ্রন্টের নেতারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পুলিশের সাথে নেতাকর্মীদের কিছুটা কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এ সময় আ স ম আবদুর রব বলেন, এই সরকার গণবিরোধী সরকার। জনগণকে দেখলেই তারা ভয় পায়। র‌্যালি করতে না দেওয়ায় তিনি পুনরায় আবারো আগামী ২২ অক্টোবর শোক র‌্যালি ঘোষণা করেন। শোক র‌্যালিকে অংশগ্রহণ করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন