News71.com
 Bangladesh
 13 Oct 19, 07:06 PM
 106           
 0
 13 Oct 19, 07:06 PM

আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না ।। ওবায়দুল কাদের

আওয়ামী লীগ ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না ।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সরকার ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে না, তবে ছাত্র রাজনীতির নামে কেউ অপকর্ম করলে তাদের শাস্তির আওতায় আনা হবে। রোববার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ক্যাসিনো কাণ্ড এবং সরকারের শুদ্ধি অভিযান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব ঘটনার সাথে যারা জড়িত তারা সবাই আইন-শৃঙ্খলাবাহিনীর নজরদারিতে রয়েছেন। যুবলীগ চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব ও যুবলীগের প্রেসিডিয়াম সভায় যোগ না দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত যতটুকু করা হয়েছে, ততটুকুই থাকবে। যুবলীগ চেয়ারম্যান নজরদারিতে আছে কিনা তার পরে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন