
নিউজ ডেস্কঃ আবরার ফাহাদ হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করে ফায়দা নেয়ার অপচেষ্টা চালাচ্ছে ছাত্রশিবির ও ছাত্রদল। দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন। বেনামে এসব দলের নেতা ও কর্মীরা সক্রিয় রয়েছে মন্তব্য করে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। দাবি মেনে নেয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার সমালোচনাও করেন ড. হাছান মাহমুদ। এ সময় তথ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, এ ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বিএনপি। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে বুয়েট কতৃপক্ষ। তবে সারাদেশে ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলা উদ্দেশ্যমূলক বলেও মন্তব্য করেন তিনি।