News71.com
 Bangladesh
 13 Oct 19, 06:32 PM
 68           
 0
 13 Oct 19, 06:32 PM

সরকারি চাকরি আইনের ৭টি ধারা বাতিল চেয়ে আইনি নোটিশ ।।

সরকারি চাকরি আইনের ৭টি ধারা বাতিল চেয়ে আইনি নোটিশ ।।

নিউজ ডেস্কঃ সরকারি চাকরি আইন-২০১৮ এর সাতটি ধারা সংবিধান পরিপন্থী দাবি করে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, সাতটি ধারায় সরকারি চাকরিজীবীদের অধিকারের তারতম্য ও বিদ্যমান বিভিন্ন আইনের শর্তাবলীর ব্যত্যয় ঘটেছে। রোববার (১৩ অক্টোবর) মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান। নোটিশে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৫(২), ২৪(১,৩), ৩৫, ৩৯ (১, ২), ৪২ (১, ২, ৪), ৫১ (৪) এবং ৫৫ ধারা সংবিধানের ২৮ ও ৩১ অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করা হয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের অধিকারের তারতম্য ও বিদ্যমান বিভিন্ন আইনের শর্তাবলীর ব্যত্যয় ঘটেছে। আইনের বিধান কার্যকর হলে সরকারি চাকরিজীবীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন। গত ২৫ সেপ্টেম্বর সরকারি চাকরি আইন-২০১৮ এর প্রজ্ঞাপন প্রকাশ হয়। আইনের কার্যকারিতা দেওয়া হয়। চলতি মাসের ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এ আইন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন