News71.com
 Bangladesh
 13 Oct 19, 06:23 PM
 53           
 0
 13 Oct 19, 06:23 PM

ছেলের মুক্তি চেয়ে সম্রাটের মায়ের সংবাদ সম্মেলন ।।

ছেলের মুক্তি চেয়ে সম্রাটের মায়ের সংবাদ সম্মেলন ।।

নিউজ ডেস্কঃ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের মুক্তির দাবি জানিয়েছেন তার মা সায়েরা খাতুন। আজ রবিবার সকাল ১১টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সায়েরা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার মা। সম্রাট যেমন আমার সন্তান তেমনি আপনারও সন্তানতুল্য। সম্রাট ওপেন হার্ট সার্জারির রোগী। তার শারীরিক অবস্থা খুব-ই খারাপ। মা হিসেবে আপনার কাছে আমার আকুল আবেদন সম্রাটকে মুক্তি দিন। উন্নত চিকিৎসা দিয়ে তার জীবন ভিক্ষা দিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন