News71.com
 Bangladesh
 13 Oct 19, 10:36 AM
 71           
 0
 13 Oct 19, 10:36 AM

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন গ্রেফতার ।।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাতে বিএনপি নেতা হাফিজকে রাজধানীর পল্লবী থানায় গ্রেফতার দেখানো হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, শনিবার দুপুরে খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফ (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স)-এর কর্মকর্তা ইসহাক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পল্লবী থানায় সোপর্দ করে র‍্যাব-৪। র‍্যাবের দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে একই মামলায় রাতে মেজর হাফিজকেও গ্রেফতার দেখানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হাফিজ ও ইসহাক পরস্পরের যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মিথ্যে তথ্য প্রচারের অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করেছে র‍্যাব। এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাফিজ উদ্দিনকে আটক করা হয় বলে পরিবারের বরাত দিয়ে দাবি করেছে বিএনপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন