News71.com
 Bangladesh
 12 Oct 19, 11:08 AM
 72           
 0
 12 Oct 19, 11:08 AM

মাশরাফির বাবা আইসিইউতে ।।

মাশরাফির বাবা আইসিইউতে ।।

নিউজ ডেস্কঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে সিএমএইচ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। এর আগে ওইদিন সন্ধ্যায় গোলাম মর্তুজা স্বপন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক তার নিজ বাড়িতে (মাশরাফির বাড়ি) গিয়ে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়া হয় মাশরাফির বাবাকে। তিনি জানান, হঠাৎ করে বুকে ব্যথা হলে গোলাম মর্তুজা স্বপনকে যশোর সিএমএইচে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আগের থেকে কিছুটা ভালো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন