News71.com
 Bangladesh
 12 Oct 19, 11:07 AM
 73           
 0
 12 Oct 19, 11:07 AM

সাপের খেলা দেখাতে গিয়ে যুবকের মৃত্যু ।।

সাপের খেলা দেখাতে গিয়ে যুবকের মৃত্যু ।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হাকিমপুরে সাপের খেলা দেখাতে গিয়ে সাপের দংশনে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মুসা মিয়া (৩০)। গতকাল শনিবার বিকেলে উপজেলার খট্টামাধবপাড়া গ্রামে আবুল কালামের ছেলে গ্রিল ব্যবসায়ী মুসা মিয়া নিজ বাড়ী থেকে একটি সাপ ধরে পরে সেটিকে বস্তার মধ্যে করে ডাঙ্গাপাড়া বাজারে খেলা দেখার জন্য নিয়ে আসেন। এরপর সাপটি বস্তা থেকে বের করার সময় তাকে দংশন করে। সাপের দংশনে আহত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দিনাজপুর মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন