News71.com
 Bangladesh
 11 Oct 19, 08:15 PM
 90           
 0
 11 Oct 19, 08:15 PM

ছাত্র হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষমা প্রার্থনা করলেন বুয়েট ভিসি॥

ছাত্র হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষমা প্রার্থনা করলেন বুয়েট ভিসি॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে ক্ষমাপ্রার্থনা করেছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।শুক্রবার (১১ অক্টোবর) বুয়েট অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় তিনি ক্ষমা চান। তিনি বলেন, আবরার আমার সন্তানের মতো ছিল। তোমাদের যেমন কষ্ট লাগছে, তার মৃত্যুতে আমারও অনেক খারাপ লেগেছে। এটি আমি মেনে নিতে পারিনি। তার মৃত্যুতে দুঃখ তোমরা পেয়েছ, আমিও পেয়েছি। আমরা সবাই মর্মাহত। আমার কিছুটা ভুল হয়েছে, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বক্তব্যের শুরুতে তিনি বলেন, আবরার হত্যার জন্য আমরা মর্মাহত। আবরার আমাদের প্রিয় ছাত্র। আবরার তোমাদের ভাই। আমার সন্তান। আমি তোমাদের ১০ দফা দাবি গতকাল নীতিগতভাবে মেনে নেয়েছি।

শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ফাহাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, অবরারের পরিবারের ক্ষতিপূরণের ব্যাপারে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো। এজন্য যেভাবে কাজ করা দরকার আমরা করবো। বুয়েট ভিসি বলেন, আমার জানা নেই এত দ্রুত সময়ের মধ্যে কোনো মামলায় এতজন আসামি আটক করা হয়েছে কিনা। আমি ওই ভোররাত থেকে কাজ করেছি। আমি আবরার হত্যার ব্যাপারে ডিআইজির সঙ্গে কথা বলেছি। এ হত্যায় আমি উদ্বিগ্ন ও মর্মাহত। ‘হত্যাকাণ্ডের পর পুলিশ আলামত নিয়ে গেছে। হত্যার আলামত নিয়ে যাওয়ার পর আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। আবরার তোমাদের ভাই আমার সন্তান। আমি দেরি করে তোমাদের সামনে এসেছি, আমি দুঃখপ্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন