News71.com
 Bangladesh
 11 Oct 19, 08:01 PM
 80           
 0
 11 Oct 19, 08:01 PM

বুয়েটে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি ।। বুয়েট উপাচার্য সাইফুল ইসলাম

বুয়েটে নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি ।। বুয়েট উপাচার্য সাইফুল ইসলাম

নিউজ ডেস্কঃ আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জেরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। উপাচার্যের ক্ষমতাবলে ক্যাম্পাসটিতে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন বুয়েটের উপাচার্য সাইফুল ইসলাম। একই সঙ্গে আবরার হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বুয়েটের অডিটোরিয়ামে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয়। বৈঠকে বুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের পাশাপাশি ক্যাম্পাসে র‍্যাগিং প্রথা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন উপাচার্য সাইফুল ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন