News71.com
 Bangladesh
 11 Oct 19, 07:50 PM
 83           
 0
 11 Oct 19, 07:50 PM

বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখবে॥ বিশ্বব্যাংক

বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখবে॥ বিশ্বব্যাংক

নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনীতি আগামীতে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম উল্লেখ করে বিশ্বব্যাংক বলেছে, ২০১৯ অর্থবছরে শিল্প, ক্রমবর্ধমান রপ্তানি, অভ্যন্তরীণ ব্যয় ও রেকর্ড পরিমাণ রেমিটেন্সের কারণে অর্থনীতি স্থিতিশীল শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হবে। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের আবাসিক মিশন কার্যালয়ে ‘বাংলাদেশ উন্নয়ন আপডেট অক্টোবর ২০১৯: উচ্চশিক্ষা ও চাকরির দক্ষতা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলা হয়। ওয়াশিংটন-ভিত্তিক ঋণ প্রদানকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী চলতি ২০২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার ৭ দশমিক ২ শতাংশ এবং সরকারি পূর্বাভাস জাতীয় বাজেটের প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ। ২০২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার ৭ দশমিক ৩ শতাংশ হবে বলে বিশ্বব্যাংকের পূর্বাভাস দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন