News71.com
 Bangladesh
 11 Oct 19, 07:48 PM
 88           
 0
 11 Oct 19, 07:48 PM

কাউন্সিলর মিজানের বাসায় র‌্যাবের অভিযান॥

কাউন্সিলর মিজানের বাসায় র‌্যাবের অভিযান॥

নিউজ ডেস্কঃ দেশত্যাগের সময় শ্রীমঙ্গল থেকে আটক ঢাকার কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব। শুক্রবার (১১ অক্টেবর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আটক মিজানকে সঙ্গে নিয়ে এ অভিযান শুরু করেন র‌্যাব-২ সদস্যরা। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, চলমান অভিযানের অংশ হিসেবে আটক কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে সঙ্গে নিয়ে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের ওই ভবনে হাবিবুর রহমান বসবাস করতেন। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার ভোরে শ্রীমঙ্গল থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‌্যাব। তিনি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এই ওয়ার্ড কাউন্সিলরকে অনেকে চেনেন ‘পাগলা মিজান’ হিসেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন