News71.com
 Bangladesh
 11 Oct 19, 01:40 PM
 98           
 0
 11 Oct 19, 01:40 PM

শাহ আমানতে সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার ।।

শাহ আমানতে সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটায় জি৯-৫২১ এয়ার এরাবিয়ার ফ্লাইটে তারা চট্টগ্রাম আসেন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একজন যাত্রীর লাগেজে সিগারেটের কার্টনগুলো ছিল। অপর যাত্রীর দেহ তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার মূল্য প্রায় ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন