News71.com
 Bangladesh
 11 Oct 19, 01:31 PM
 55           
 0
 11 Oct 19, 01:31 PM

পল্টনে ডিবি পুলিশ সেজে ৯৫ লাখ টাকা ছিনতাই ।।

পল্টনে ডিবি পুলিশ সেজে ৯৫ লাখ টাকা ছিনতাই ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্টনে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর ৯৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যবসায়ী নাইমুর রহমান রাফি (৩০) টাকার ব্যাগ নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্টন থানাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রথমে ওই ব্যবসায়ীর গাড়ির গতিরোধ করে তাকে নামিয়ে মারধর করে এবং ডিবি পরিচয়ে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ওই ব্যবসায়ী নিজ গাড়িতে দুটি ব্যাগে ৯৫ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে একটি হায়েস গাড়িতে করে ছয় ছিনতাইকারী গতিরোধ করে। ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থেকে রাফিকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিবি পরিচয়দানকারী কয়েকজন গাড়ি নিয়ে পালিয়ে গেলেও এ সময় একজনকে আটক করে পুলিশ। তিনি আরও বলেন, ২৫ লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার ও ছিনতাইকাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি এবং বাকিদের ধরতে অভিযান চলছে। আহত ব্যবসায়ীকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন